শ্রী শংকর তালুকদার কে সন্মানসূচক "আচার্য" উপাধিতে ভূষিত

শ্রী শংকর তালুকদার কে সন্মানসূচক "আচার্য" উপাধিতে ভূষিত। "বিশ্ব গীতা সভ্যতার মানসযাত্রায় শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর প্রেম-ভক্তি আন্দোলন ও তাঁর প্রণীত অচিন্ত্য ভেদ-অভেদ তত্ত্বের উপর এবং ভারত দর্শন-ছত্ররূপে শ্রী রাজেন্দ্র মাধব কর্তৃক প্রতিষ্ঠিত গৌড়ীয় বৈষ্ণবীয় সংস্থা।" যা ১৮৮২ সালের ভারতীয় ট্রাস্ট আইন ও ভারত সরকারের নীতি আয়োগ দাতব্য সংস্থারূপে নিবন্ধিত। এনজিও দর্পণ কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয়, সেবামূলক সংগঠন কৃষ্ণায়নম্ মহাসঙ্ঘ  শ্রী শংকর তালুকদার (আনন্দ যোগাচার্য শ্রী শংকর) যিনি আনন্দযোগ দর্শন এর প্রবর্তক এবং আনন্দযোগ বিশ্ব সংঘ, আনন্দযোগ এন্ড ওয়েলনেস ইন্সটিটিউট ও শংকর ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, তাঁকে "আচার্য (Acharya)" সম্মানসূচক উপাধিতে ভূষিত করলো। এই সম্মাননা প্রদান করা হলো যোগ, দর্শন, আধ্যাত্মিকতা, মানবতাবাদ, সাহিত্য ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদানের জন্য আন্তরিক স্বীকৃতিস্বরূপ এবং জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সত্য জ্ঞান প্রচারে তাঁর অনবদ্য নিষ্ঠা ও আত্মনিবেদনের জন্য। তাঁর আদর্শনিষ্ঠ জীবন, নৈতিক নেতৃত্ব ও মানবকল্যাণে আজীবন উৎসর্গিত সেবাধর্মের প্রতি বিশেষ সম্মানার্থে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষ্ণায়নম্ মহাসঙ্ঘ কর্তৃক তাঁকে এই উপাধি প্রদান করা হলো।

Jan 16, 2026 - 05:01
Jan 17, 2026 - 19:35
 0  222
শ্রী শংকর তালুকদার কে সন্মানসূচক "আচার্য" উপাধিতে ভূষিত
শ্রী শংকর তালুকদার কে সন্মানসূচক "আচার্য" উপাধিতে ভূষিত