মৎস্যেন্দ্রাসন
মৎস্যেন্দ্রাসন (সাধারণতঃ পুরুষদের জন্য)
(ক)
*ডান পায়ের গোড়ালি মূলাধারে চাপো। *বাম পা ডান উরুর পাশে রাখো।
*ডান হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙ্গুল ধরো।
*বাম হাত পিঠের পেছন দিক দিয়ে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে নাভি ধরো।
*মুখ বাম দিকে যতখানি পার ঘুরিয়ে দাও।
(খ)
*ঠিক এই ভাবে বা পা মূলাধারে চাপ দিয়ে উপর্যুক্ত পন্থায় আসন অভ্যাস করো। *উভয় দিক হলে এক ক্ষেপ হবে।
*চার ক্ষেপ করবে- প্রতি বার আধ মিনিট করে।
উপকারিতাঃ
*এই আসনটি মেরুদন্ডকে যৌবনোচিত সবল ও নমনীয় রাখার জন্য অপরহার্য্য। *এই আসনে কটিবাত, পৃষ্ঠবাত, কোষ্ঠবদ্ধতা ও অজীর্ণরোগ উপশম করতে সাহায্য করে।
*যকৃত ও প্লীহার দোষ-ত্রুটি সারাতেও সাহায্য করে।
*ডায়াবেটিস সারাতেও সাহায্য করে।